Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে সিএনজি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩

জব্দ করা ইয়াবা ও সিএনজি।

কক্সবাজার: টেকনাফে একটি সিএনজি অটোরিকশা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে সিএনজিচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিসিজি স্টেশন, টেকনাফের একটি ল্যান্ড টহল দল টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ সড়ক এলাকায় অভিযান চালায়।

কোস্ট গার্ড সূত্র জানায়, টহল দল একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দিলে চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি অটোরিকশা পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর