Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০০

আটক ৩ আরাকান আর্মি।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমতলী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যদের আটকের পর বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকায় দিয়ে তিনজন মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সীমান্ত থেকে তিনজন আরকান আর্মির সদস্যকে আটক করেছে শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাকে জানায়নি, এ ব্যাপারে বিস্তারিত বিজিবি বলতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর