Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ ক্লাসে যাওয়ার হলো না নওশাদের

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০

নিহত শিশু শিক্ষার্থী নওশাদ

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকচাপায় নওশাদ শরীফ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের চকরিয়া থানা সংলগ্ন হিন্দুপাড়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নওশাদ শরীফ চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাড়ি চকরিয়া থানা সেন্টার সংলগ্ন বাটাখালী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসে স্কুলে চলা বিশেষ ক্লাসে অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হয় নওশাদ। সড়ক পার হওয়ার সময় মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে ট্রাকের নিচ থেকে নওশাদের নিথর দেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা বলছেন, সকালে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার পথে এমন করুণ পরিণতি কেউ কল্পনাও করেননি।

বিজ্ঞাপন

বিশেষ ক্লাসে যাওয়ার হলো না নওশাদের
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০

আরো

সম্পর্কিত খবর