Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১

প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহী মহানগরীতে মো. সাব্বির নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির ওই এলাকার মো. শাহিন ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক হলেন একই এলাকার মো. আমিরুল ইসলাম ছেলে মো. জাসন (২৫)।

জানা যায়, ওই যুবককে চাকু দিয়ে বুকে স্টেপ করলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে সাব্বিরের বুকে ছুরিকাঘাত করে জাসন। এ বিষয়ে আমরা কাজ করছি। বিস্তারিত তদন্ত শেষে জানাতে পারব।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর