Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাধ দমনে ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা এমপি মোশাররফের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৮

উপজেলা পরিষদে সংসদ সদস্য।

পটুয়াখালী: অন্যায়-অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নিজ নির্বাচনি এলাকায় ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ. বি. এম. মোশাররফ হোসেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সমাজে অন্যায়-অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ক্ষমা নেই।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সরকারি হিসাব অনুযায়ী দেশের ১০টি শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া একটি। এ শান্তি-শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার কলাপাড়া উপজেলা পরিষদে আগমন করায় এ. বি. এম. মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর