Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে কৃষক নেতা হত্যা, বিচারের দাবিতে প্রতিবাদ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯

প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান হত্যার বিচারের দাবিতে।

রাজবাড়ী: রাজবাড়ীতে কৃষক নেতা আতর আলী শেখকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ওই কৃষক নেতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সাজা প্রদানের দাবিতে স্মারকলিপিও প্রদান করা হয়।

বুবধারে (২৫ ফেব্রুয়ারি) রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, রাজবাড়ী জেলা শাখার সভাপতি আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক চুন্নু মোল্লা, শ্রম বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা রবিউল আলম মিনু, আতর আলীর স্ত্রী মর্জিনা, ছেলে তামিম ও মেয়ে মীম বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রভাবশালী সূর্যের নেতৃত্বে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় কৃষক নেতা আতর আলী শেখকে। এ ছাড়া, সন্ত্রাসীদের দিয়ে বাড়িঘর ভাঙচুর করে আগুন দেওয়া হয় এবং ১৫-২০ জন নারী-পুরুষকে পিটিয়ে আহত করা হয়। আমরা এর বিচার চাই। সরকারের কাছে আমাদের দাবি, এই পরিবারকে ক্ষতিপূরণ যেন দেওয়া হয়। পরিবারটি এখন একদম অসহায় হয়ে পড়েছে। আতর আলীর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সাজা প্রদান করতে হবে।’

এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। সভায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, রাজবাড়ী জেলা শাখার সদস্যরা, আতর আলীর পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

২ প্রতিমন্ত্রীর নতুন করে দফতর বণ্টন
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৬

আরো

সম্পর্কিত খবর