Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ডাম্পারচাপায় সাংবাদিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৮

মৃত সাংবাদিক আব্দুল মালেক

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় বালুবাহী একটি ডাম্পারচাপায় (মিনি ট্রাক) সিএনজিচালিত অটোরিকশায় থাকা সাংবাদিক আব্দুল মালেক নিহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেকের বাড়ি কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি পত্রিকার সাংবাদিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খরুলিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন আব্দুল মালেক। এ সময় পেছন দিক থেকে আসা বালুবাহী একটি ডাম্পার সিএনজিটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সহকর্মীরা বলেন, সংবাদকর্মী মহলে এ দুঃসংবাদ মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। আব্দুল মালেকের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে এবং তার রূহের মাগফিরাত কামনা করেছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রচারণায় বুবলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর