Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পায়ুপথে বাতাস ঢুকিয়ে মিলশ্রমিককে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: জেলায় জুটমিল শ্রমিক সজিব শরীফের পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রিফাত শেখ ওরফে হাকিম (২২)-কে গ্রেফতার করেছ র‌্যাব-১০।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকারী রিফাতকে বৃহস্পতিবার বিকেলে মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। রিফাত শেখ জেলার বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে।

তিনি আরও জানান, গত ২৩ ফেব্রুয়ারি জেলার বোয়ালমারি উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় আকিজ-বশির জনতা জুট মিলে রাতে কাজ শেষে কম্প্রেসার মেশিনের হাওয়ার পাইপ দিয়ে শরীরে লেগে থাকা পাটের ময়লা ধুলাবালি পরিস্কার করতে থাকে সজিব। এসময় অপর সহকর্মী রিফাত শেখ বাতাসের পাইপটি সজিব এর পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে তার পেট ফুলে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একদিন পরে সে মারা যায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বোয়ালমারী থানায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহয়তায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, আসামি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করলেও কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। হত্যাকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

প্রসঙ্গত, নিহত সজিব শরীফ (১২) বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে ওই মিলে স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতো।

বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর