Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে অপহৃত ব্যবসায়ীকে বস্তাবন্দি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী ফরিদুল ইসলামকে অপহরণের কয়েক ঘণ্টা পর বস্তাবন্দি ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে চকরিয়া পৌরশহরের মাতামুহুরী সেতুর নিচে ফেলে যায় অপহরণকারীরা। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ।

ফরিদুল ইসলামকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়ার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়ক এলাকা থেকে নিখোঁজ হন ফরিদুল ইসলাম। পরে তার স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে অপহরণকারীরা ফরিদুল ইসলামকে একটি গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে চকরিয়া মাতামুহুরী সেতুর নিচে তাকে বস্তাবন্দি ও গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারকারী পুলিশ কর্মকর্তারা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’ তিনি আরও জানান, অপহরণের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর