Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় খাল খননে ডিও লেটার রুমিন ফারহানার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

ব্যারিস্টার রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া: সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) এলাকায় ১৫টি খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছেন ওই আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ে ডিও লেটার (আধা-সরকারি পত্র) দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে দেওয়া পৃথক দুইটি ডিও লেটারে খালগুলো দ্রুত খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল ও ভবানীপুর খাল, সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল এবং ডাঙ্গীর খাল খননের আবেদন জানানো হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে পানিসম্পদ মন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী ও জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা থেকে বাজার চরচারতলা খাল ও আড়াইসিধা খাল, এবং বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল ও ডাঙ্গীর খাল খননের আবেদন জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, খালগুলো পুনঃখনন ও সংস্কার করা হলে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং মৎস্যসম্পদ বৃদ্ধিসহ কৃষক, জেলে ও সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর