পাবনা: পাবনা সাঁথিয়ার মাধপুরে অটোবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে চালক নিহত হয়েছেন।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাঁথিয়া মাধপুর চক-নন্দনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত চালক সাঁথিয়া উপজেলার উত্তরশোলাবাড়ীয়া গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে লিয়াকত আলী হেদাই (৪৫)।
স্থানীয় সূত্রে জানাজায়, মাধপুর থেকে ছেড়ে আসা অটোবাইকটি চক-নন্দনপুর পৌঁছানো মাত্রই একটি চাকা খুলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন দেওয়ালে ধাক্কা খেয়ে উলটে যায়। এ সময় চালক গুরুতর আহত হন। পরে তাকে সাঁথিয়া হাসপাতালে নেওয়ার হলে সেখানে তিনি মারা যান।