বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে দেখতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় দায়িত্বরত চিকিৎসকরা বেগম সেলিমা রহমানের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন।
ডা. বিটু হাসপাতালে উপস্থিত থেকে বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।