Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণমন্ত্রী

লোকাল করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৪

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

হিলি: ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা ফেক নিউজ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা রুখে দিতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর-এই ৪ উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ফ্যামিলি কার্ড প্রসঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মন্ত্রী উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বর্তমান সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অগ্রাধিকার প্রকল্প। তাই কোনোভাবেই মানুষকে বিভ্রান্ত হতে দেওয়া যাবে না। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে এবং কার্ড বিতরণের প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে হবে।

ডা. জাহিদ হোসেন জানান, আগামী ১০ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে এই ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এই বিশাল কর্মযজ্ঞ যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনো দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার এবং প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে লিপ্ত হবে না এটাই আমাদের অঙ্গীকার।

মতবিনিময় সভায় ৪ উপজেলার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর