Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহফিলের অতিথি করা নিয়ে বিতণ্ডা
বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের কর্মী নিহত

‎ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৮

প্রতীকী ছবি

রাজশাহী: জেলার চারঘাটে ইসলামী জালসা ও মাহফিলের অতিথি ঠিক করা নিয়ে বিএনপির এক পক্ষের হামলায় আরেক পক্ষের এক কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়ায় এ ঘটনা ঘটে। চারঘাট থানার সাব ইন্সপেক্টর (এসআই) সিরাজুল ইসলাম একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহত ওই ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি ইউসুফপুর ইউনিয়ের সিপাইপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে। এরশাদ ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের অনুসারী ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ‎শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে গ্রামে একটি ইসলামী জালসা ও মাহফিল করার উদ্দেশ্যে। এ সময় স্থানীয় বাসিন্দাদের একপক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়। আর এরশাদ আলীসহ অপর আরেকটিপক্ষ স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা পণ্ড হয়ে যায়।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, এরশাদ আলী তারাবির নামাজ শেষে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে তারা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এরশাদকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। তখন অন্য মুসল্লিরা আহত এরশাদকে চারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘মাহফিলের প্রধান অতিথি ঠিক করা নিয়ে দ্বন্দ্বের জেরে এরশাদ আলী পিটানো হয়েছে। তিনি মারা গেছেন। বর্তমানে লাশ থানায় রয়েছে। আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান এবং দোষীদের শাস্তির আওতায় আনতে কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর