Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ২২:৩৬ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ০০:১৩

শ্রমিক নেতা মাসুম বিল্লাহ

খুলনা: খুলনায় রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে (৫৫) প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মাসুম বিল্লাহ ডাকবাংলো মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোঁড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ এপ্রিল ২০২৬ ০৯:৩৪

আরো

সম্পর্কিত খবর