Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালুখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২০:০৪

দুর্ঘটনায় ভেঙে যাওয়া ভ্যানটি।

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী গান্ধিমাড়া এলাকায় দ্রুত গতির প্রাইভেটকারের ধাক্কায় মো. সলিম শিকদার (৩৫) নামে এক ভ্যানের যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যান চালক ও দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সলিম শিকদার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মৃত মদিক শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইখোলা থেকে ভ্যান চালক রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে সড়কে ওঠার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার ভ্যানের পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান চালকসহ ভ্যানে থাকা সকল যাত্রী আহত হয়, তবে গুরুতর আহত হয় সলিম শিকদার। তখন তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, ‘সড়ক দুর্ঘটনার কথা আমি শুনেছি। তবে আমি বিস্তারিত জানি না। শুনেছি মরদেহটি রাজবাড়ী হাসপাতালে আছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো