Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙারি কিনতে গিয়ে উদ্ধার হওয়া সেই মর্টার শেল নিষ্ক্রিয়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ মার্চ ২০২৬ ২২:৫১

পঞ্চগড়: গেল মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভাঙারি কিনতে গিয়ে এক নারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল অবশেষে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজ নগড় এলাকায় নিরাপদ স্থানে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম নিষ্ক্রিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত ও লোকালয় থেকে নিরাপদে নিয়ে বোম ডিসপোজাল টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে। এসময় বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় ভাঙারির দোকানের মালিক আশরাফুল আলম স্থানীয় এক নারীর কাছ থেকে পুরাতন লোহার বস্তু মনে করে একটি ভারী বস্তু ক্রয় করেন। পরে বস্তুটি নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে জানান।

বিজ্ঞাপন

খবর পেয়ে থানা পুলিশের একটি দল এবং স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে এটিকে একটি পরিত্যক্ত মর্টার শেল হিসেবে শনাক্ত করেন। পরে মর্টার শেলটি পুলিশের হেফাজতে রাখা হয়। পরে আদালতের নির্দেশে রবিবার সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মর্টার শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো