Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২৩:৪৪

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ মেহেরাজ (১৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আনু হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেরাজ ওই এলাকার বাসিন্দা মো. মিজানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় মেহেরাজ। পরে তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, পরিবারের অগোচরে পানিতে পড়ে যাওয়ায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর