Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ২১:১৩

টাঙ্গাইল: জেলার ধনবাড়িতে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধনবাড়ির পৌরসভার নল্লা গ্রামীন ব্যাংকের সঙ্গে নলহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলী ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সঙ্গে নলহরা গ্রামে জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীগামী একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এরপর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়।

বিজ্ঞাপন

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক জানান, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ির দিকে আসার সময় ধাক্কা দিলে নলহরা গ্রামে সিএনজির দুজন যাত্রী নিহত হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। আইনি প্রক্রিয়া শেষে দরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হবে।

বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর