Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

লালমনিরহাটে জামিনের পর জেলগেটেই গ্রেফতার ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১১:৫৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই আবারও তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

কালীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গত ১২ মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ। এরপর সোমবার (১৬ মার্চ) জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় সোমবার মুক্তি পাননি তিনি। মঙ্গলবার সকালে মুক্তি পাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার তাকে আদিতমারী বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজের সঙ্গে এমপির ৩০ শতাংশ চালের বরাদ্দ নিয়ে চেয়ারম্যান বিপ্লবের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিও ফাঁসের পর থেকেই জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এরপর থেকেই এই জনপ্রতিনিধির ওপর আইনি চাপ বাড়তে থাকে বলে স্থানীয় মহলে আলোচনা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর