Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রশাসন-রাকসুর বিশেষ আয়োজন / ঈদে বাড়ি ফেরা হয়নি রাবির ৩ শতাধিক শিক্ষার্থীর

রাবি করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে যখন সবাই নাড়ির টানে বাড়ি ফিরছেন, তখন ব্যতিক্রম দৃশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চাকরির প্রস্তুতি, আসন্ন পরীক্ষা ও ব্যক্তিগত নানা কারণে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এবার ঈদে বাড়ি ফিরতে পারেননি। পরিবার-পরিজনের সান্নিধ্য থেকে দূরে তাদের জন্য ক্যাম্পাসই হয়ে উঠছে ঈদের ঠিকানা।

তবে একাকীত্ব যেন উৎসবের আনন্দকে ম্লান না করে—সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) যৌথভাবে নিয়েছে বিশেষ উদ্যোগ।

আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার হিসেবে ছেলেদের পাঞ্জাবি ও ছাত্রীদের জন্য থ্রি-পিস দেওয়া হবে। পাশাপাশি ঈদের দিন আয়োজন করা হবে একটি আনন্দঘন গণভোজ।

বিজ্ঞাপন

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, ‘যারা বাড়ি যেতে পারছে না, এমন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছে। তাদের জন্য ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকাশ ইসলাম জানান, ‘ঈদের দিন পরিবারের সঙ্গে নামাজ পড়া, একসঙ্গে খাওয়া, ছোটদের সালামি দেওয়া—এসব খুব মিস করব। কিন্তু সামনে চাকরির পরীক্ষা থাকায় ক্যাম্পাসেই থাকতে হচ্ছে।’

রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের পাশে রাকসু সব সময় থাকবে। ঈদের দিন তাদের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম জানান, ঈদের দিন সকালে প্রশাসন ও হল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ক্যাম্পাসে শিক্ষার্থী কম থাকায় নিরাপত্তা বিবেচনায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের একটি টিম কাজ করছে।’

সারাবাংলা/এনএমই/এসএস
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর