Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় ৯০ কেজির বাঘাইর ১ লাখে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাঘাইর মাছ। মাছটি এক নজর দেখতে এবং টাটকা মাছের স্বাদ নিতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। শেষ পর্যন্ত মাছটি এক লাখ টাকায় বিক্রি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ মার্চ) ভোরে ব্রহ্মপুত্র নদের কামারজানি এলাকায় মোস্তাফা জেলের জালে এই বিশালাকৃতির বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ডাঙায় তোলার পর উৎসুক মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জেলেরা মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে এলে সেখানেও ভিড় জমে যায়।

​মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লাখ টাকা দিয়ে কিনে নেন। এরপর তিনি মাছটি গাইবান্ধার পুরাতন বাজারে নিয়ে গিয়ে কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন। বাজারে মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। বড় মাছের স্বাদ নিতে সাধারণ মানুষ লাইন ধরে তাদের সাধ্যমতো মাছ কেনেন।

বিজ্ঞাপন

​বিশালাকৃতির এই মাছটির অংশ কিনতে পেরে খুশি ক্রেতারাও। মাছ কিনতে আসা আবদুল আজিজ নামের এক ক্রেতা জানান, ‘এত বড় মাছ এককভাবে কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু ব্রহ্মপুত্রের টাটকা ও বড় মাছের স্বাদ নেওয়ার খুব ইচ্ছা ছিল। তাই ২ কেজি মাছ কিনেছি। আমার মতো অনেকেই এভাবে কেজি দরে ভাগ করে মাছ কিনেছেন।’

জেলেদের মুখে হাসি ফুটিয়েছে এই বাঘাইর মাছ। ব্রহ্মপুত্রে সচরাচর এত বড় মাছ ধরা না পড়লেও মাঝেমধ্যে এমন বড় মাছ পাওয়া যাওয়ায় স্থানীয় মৎস্যজীবীরা বেশ আশাবাদী।

বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর