Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৭:৫২ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ২২:৩৩

ফরিদপুর: জেলার ঝড় বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গেলে ফেরার পথে বজ্রপাতে আজাহার শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আজাহার শেখ একই এলাকার মৃত হাতেম শেখের ছেলে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে জেলার দর উপজেলার ডিগ্রির চর ইউনিয়নে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বাড়ির পাশের ফাঁকা মাঠে গরু বাঁধা ছিল। এসময় আজাহার শেখ গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর