Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্ধ ফিলিং স্টেশন খুলে নিজে দাঁড়িয়ে তেল বিতরণ করলেন রাজপুত্র সাচিং প্রু জেরী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: জেলায় তেল সংকটে বিপাকে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে বন্ধ থাকা ফিলিং স্টেশন খুলে নিজে দাঁড়িয়ে তেল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান তিনি। এসময় মোটরসাইকেল, জীপ ও পর্যটকবাহী বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তেল মজুদ থাকা সত্ত্বেও বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

পরিদর্শনকালে উঝমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ অন্য কয়েকটি পাম্প বন্ধ ছিল।

বিজ্ঞাপন

বিষয়টি জানতে পেরে এমপি তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশন গিয়ে মালিক পক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন ও পাম্প খুলে দেওয়ার নির্দেশ দেন এবং নিজে দাড়িয়ে থেকে পর্যটক ও স্থানীয়দের তেল বিতরণ কার্যক্রম শুরু করেন।

এসময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন।

অনেক পর্যটক এমপিকে ধন্যবাদ জানিয়ে হাত মেলান এবং দ্রুত সমস্যার সমাধান করায় সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, তেল সংকটের কারণে পর্যটন নির্ভর বান্দরবানে ভোগান্তি বাড়ছিল। এমপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

বিজ্ঞাপন

এসএসসি পাসেই বিমানসেনা পদে নিয়োগ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩১

আরো

সম্পর্কিত খবর