Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিসিকে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের: মেহেদী রুমী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৬ ২৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, আগের জেলা প্রশাসককে (ডিসি) আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ, গভমেন্ট আমাদের তো।

তিনি বলেন, আমি একজন সিনিয়র লোক, ৭৩ বছর বয়স। উনি (জেলা প্রশাসক) এ রকম কাজ করবেন বুঝতে পারেনি। বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা নিতাম।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি ভাইরাল হয়।

বক্তব্যে রুমী আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হলে আমি এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হতাম, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কিছু গাদ্দার ও আমাদের দলের কিছু গাদ্দার মিলে আমাকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আমি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছি। কুষ্টিয়ার আগের জেলা প্রশাসক ( ইকবাল হোসেন) গাদ্দারি করেছে, কুমারখালী উপজেলা প্রশাসন গাদ্দারি করেছে, খোকসা উপজেলা প্রশাসন গাদ্দারি করেছে। জানি না আমার অপরাধ কি? আমরা একটু কথা বলি, সত্য বলার চেষ্টা করি, এটাই আমার অপরাধ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান। অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকুসহ অন্যরা।

রুমী বলেন, আমি নির্বাচনে ভোট গণনার জন্য হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্ট একসেপ্ট করেছে। ২৪ জুন শুনানি আছে। আমার বিশ্বাস, ভোট পূর্ণ গণনা হবে। আমি বিজয়ী হব, হব, হব ইনশাআল্লাহ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ভোগরা বাইপাসে ১১ দলের পথসভা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

কর্মী নিয়োগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫

প্ল্যান বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর