Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২৩:৩২

মো. মাহাথির মন্ডল

রাজবাড়ী: থেকে মোটরসাইকেলে তেল নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে গনপত্যা গাজোরগাড়া ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহতীর মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল বারেক মোল্লার ছেলে।সে বহরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহতীর মোল্লা তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী পাম্পে তেল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে গনপত্যা গাজোরগাড়া ব্রিজের ওপর পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রব তালুকদার জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর