Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির পানিতে তৈরি ডোবায় খেলতে নেমে ৩ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৮:৪০ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:৩০

মৌলভীবাজারে বৃষ্টির পানিতে তৈরি ডোবায় খেলতে নেমে মারা গেছে তিন শিশু। ছবি: সংগৃহীত

সিলেট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৃষ্টির পানিতে তৈরি ডোবায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফুটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের দু’জন মাদরাসা ও একজন স্কুলের শিক্ষার্থী। তারা সবাই একই পরিবারের সন্তান ও সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কালবৈশাখী ঝড়ে বাড়ির পাশে টিলাবেষ্টিত জমিতে পানি আটকে ডোবার মতো হয়ে যায়। দুপুর দেড়টার টার দিকে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭) বাড়ির পাশের সেই পানিতে খেলতে নামে। খেলার এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। ধারণা করা হচ্ছে, একজনকে বাঁচাতে বাকি দু’জন পানিতে ডুবে যায়।

বিজ্ঞাপন

এ সময় এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য শিশুদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর