টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম কলাখেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।