Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২১:১৪ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২১:১৫

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সিলেট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, একটি সুস্থ ও মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। তাই সরকার আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। এবং সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি দেওয়া হবে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এমনটি বলেন তিনি।

বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। এ-কারণে সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে ব্যবস্থাপনা দেখলাম, জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা দুঃখজনক।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ের সাতটি ইভেন্টকে নিয়ে নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছে সরকার। একই দিনে দেশের ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারাদেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সকল জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দিয়েছেন।

সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে জানিয়ে বলেন, গত একবছরে দেশের হয়ে পদক জেতাদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিন ১২৯ জনকে ক্রীড়া আওতায় আনা হয়েছে, আগামী ৭ দিনের ভিতরেই বাকি ৫০০ জনকে দেওয়া হবে।

সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের পরাজয় নিয়ে তিনি বলেন, হেরে গিয়েছে এতে হতাশ কোনো কারণ নাই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা অতীতকে মনে রাখব, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

তিনি বলেন, হার-জিত থাকবেই। বর্তমান সরকারের চিন্তা অনুযায়ী-আগামীর ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি, শ্যুটিং থেকে শুরু করে সকল স্পোর্টসকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।

সিলেট জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।

এর আগে দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর