Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাটখিলে ২ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২১:২৯

অভিযানের সময়কার চিত্র।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় দু’টি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে চাটখিল শিশু হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, নবজাতক শিশু হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করায় কারাদণ্ডের আদেশ কার্যকর হয়নি।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডা. শহিদুল আহমেদ নয়ন ও স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডা. আলী আকবরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজকে আমরা দু’টি হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’