Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে: খায়রুল কবির

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২২:১৩

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নরসিংদী: বিএনপি তাদের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনকাল তিনি এ মন্তব্য করেন।

খায়রুল কবির খোকন বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। সারাদেশে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি অব্যহত থাকবে।

তিনি বলেন, বিএনপি তাদের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানাবিদ কার্ডসহ জনগণের সুবিধা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। পৃথীবির ইতিহাসে সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে তা বিরল। বর্তমান প্রধানমন্ত্রীর বিরল উদ্যোগের ফলে জনগণের ওপর আমাদের দ্বায়বদ্ধতার প্রতিটি দাবি পূরণ করা হবে।

বিজ্ঞাপন

এ সময় বিএনপি সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবেও এই বৃক্ষ রোপনের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর