Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চবি করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৭:৫৬

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৩ মে থেকে শুরু হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর তারিখ ৩ মে নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর