Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলা, আদালতের সমন জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৯:৩০ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৯:৩৫

ইসলামিক বক্তা ও জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা।

সিরাজগঞ্জ: বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ মামলার সমন জারি করেন।

এর আগে, আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার দায়ে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার বাদী হুমায়ন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আমরা ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, আমি খতিবদের কাছে দরখাস্ত করেছিলাম কি করলে নাস্তিক বা ধর্ম বিদ্বেষী হয়। ওনারা আমার দরখাস্তের আলোকে জানিয়েছেন এভাবে কেউ নাস্তিক হন না বা ধর্ম বিদ্বেষী হন না। আমরা সকল কাগজ ও পেনড্রাইভ দিয়ে পূর্ণাঙ্গ মামলা ফাইল করেছি। বিজ্ঞ আদালত আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে সমন জারি করে করেছেন। পরবর্তী তারিখে তিনি হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ২৬ মার্চ জেলা প্রশাসান আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে আপাদমস্তক ইসলাম বিদ্বেষী ও নাস্তিক আখ্যা দিয়ে প্রকাশ্য জনসম্মুখে বক্তব্য দেন মুফতি আমির হামজা। এতে আমাদের রক্তক্ষরণ হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু ৫ ওয়াক্ত নামাজ পরেন, রোজা রাখেন, হজ্ব করেছেন বিভিন্ন জায়গায় মাদরাসা-মসজিদ প্রতিষ্ঠা করছেন।

সিরাজগঞ্জের সকল মুফতি প্রকাশ্যে বলেছেন, টুকু সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা ইসলাম বিরোধী বক্তব্য নয়। তাকে নাস্তিক বলা যাবে না। যিনি তাকে নাস্তিক বলেছেন, তিনিই নাস্তিক। আমরা ইচ্ছা করলে সভা সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। শুনেছি মুফতি আমির হামজা আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা চাই তিনি প্রকাশ্য জনসম্মুখে ক্ষমা চাইবেন।

প্রসঙ্গ, গত সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। এর আগে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর