পাবনা: পাবনার চাটমোহরে স্বামীর নির্যাতনে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মনীষা মণ্ডলের মৃত্যুর অভিযোগ ওঠার পর এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনেরাও অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা মনীষা মণ্ডলের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার মাদকাসক্ত স্বামী সবুজ মণ্ডল ও শ্বশুর সুবল মণ্ডলের শাস্তি দাবি করে।
এর আগে, গত বুধবার (১ এপ্রিল) সকালে চাটমোহর উপজেলার ফৈলজানা কাটাজোলা গ্রামে স্বামীর নির্যাতনে মনীষা মণ্ডলের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ স্বামী সবুজ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।