Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, স্বামী নিহত, স্ত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১১:৫৪

দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার।

যশোর: যশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে মিশাল নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

শনিবার (৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মিশাল ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের এমদাদুলের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে শশুরবাড়ি বেনেয়ালী জাফরনগর গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

ঝিকরগাছা থানার ওসি শাহ জালাল আলম জানান, ঝিকরগাছার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন বিশ্বাস ফিলিং স্টেশন থেকে কিছুটা দূরে পৌঁছালে মিশালের ব্যবহৃত প্রাইভেট কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এএ