Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিডিপির ৫% টাকা স্বাস্থ্যখাতে ব্যয় হবে: স্বাস্থ্য সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১২:৪০ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৭

স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী।

পাবনা: স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, জিডিপির ৫% টাকা স্বাস্থ্য খাতে খরচ করা হবে। স্বাস্থ্য খাতে সুস্বাস্থ্য নিশ্চিতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে গণতান্ত্রিক এই সরকার কাজ করবে। সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মান করা হবে।

রোববার (৫ এপ্রিল) সকালে পাবনা সদর উপজেলার চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ টিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিকাদান কর্মসূচির উদ্বোধনীতে স্বাস্থ্য সচিব।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব আরও বলেন, দূর্গম চরাঞ্চলসহ স্বাস্থ্য সেবার আওতায় প্রান্তিক জনগোষ্ঠী তথা অঞ্চল ভেদে সবাইকে সুস্বাস্থ্য নেটওয়ার্কের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, পাবনা জেলার ৪ টি উপজেলায় ১ লাখ ৪৪ হাজার ৯৪১ জন শিশুকে পর্যায়ক্রমে এই টিকা দেওয়া হবে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ এপ্রিল শেষ হবে। জেলা সদরে হিমায়েতপুর ও দোগাছি অঞ্চলে হামের রোগীর সংক্রামন বেশি পাওয়া গেছে। হাম আক্রান্ত হয়ে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে জেলা সদরের হাসপাতালে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিবিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের অধিবেশন শুরু
৫ এপ্রিল ২০২৬ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর