Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২০:২৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২১:০৮

চট্টগ্রাম: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীনসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রিয়াদ বিন সেলিম (৪০) নামের এক যুবককে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রিয়াদ পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. সেলিম উদ্দীনের ছেলে ।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান।

নাজমুল হাসান জানায়, রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ ছিল রিয়াদ বিন সেলিমের বিরুদ্ধে। গতকাল রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এসময় তার কাছ থেকে তার ছবি সংবলিত একটি আইডি কার্ড উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল (“CSF Chairperson’s Security Force’’ ID No-013), একটি মেটাল ডিটেক্টর, একটি চার্জারসহ ওয়াকিটকি হ্যান্ডসেট, একটি কালো হাতল বিশিষ্ট সিগন্যাল লাইট, তার ছবি সংবলিত একটি মনিটরিং সেল কার্ড, একটি ওয়াকিটকি সদৃশ্য মোবাইল ফোন, একটি আইটেল বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেফতার রিয়াদ তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের শীর্ষ ব্যক্তিসহ মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্টতার ছবি পোস্ট করে লোকজনকে বিভ্রান্ত ও প্রতারণা করতো। প্রাথমিকভাবে ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্য করতেন বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া কামরুল হাসান নামে এক গ্রেফতার আসামিকে জেলে থাকার সময় তাকে জামিন করিয়ে দেওয়ার নামে তার স্ত্রীর কাছ থেকে ২ লাখ ১৫ হাজার ৩’শ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণ এবং মাদকের একাধিক মামলাও রয়েছে।

তার মোবাইল ফোন বিশ্লেষণ করে দেখা যায়- বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্যাক্স ইন্সপেক্টর কন্ট্রোল ও সার্ভার ইনচার্জ ইত্যাদি পদে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য সরবরাহ করে অবৈধভাবে টাকা আত্মসাৎ করতেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর