Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫ দিন পর নাটোরে এলো ৭ লাখ ২৫ হাজার লিটার ডিজেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৭:৫৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৯:১০

তেলবাহী ওয়াগন।

নাটোর: নাটোর রেলহেড ডিপোতে ৪৫ দিন পর ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল নিয়ে ২১টি তেলবাহী ওয়াগন পৌঁছেছে। এতে নাটোরসহ আশপাশের চার জেলায় চলমান ডিজেল সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে তেলবাহী ওয়াগনগুলো নাটোর রেলস্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনা রেলহেড ডিপোতে এসে পৌঁছে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে ডিপোগুলোতে সেনা সদস্যরা অবস্থান নেয়।

পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহী বলেন, ‘এখান থেকে চার জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সিগুলোতে সরাসরি ডিজেল পাঠানো হবে।’

ডিপো কর্তৃপক্ষ জানায়, এর ফলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনেকটা কমবে।

বিজ্ঞাপন

বিকেল ৩টায় সেনাবাহিনীর কড়া প্রহরায় ট্যাংক লরিতে তেল খালাস শুরু হয়। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ ৯ লাখ ৫৭ হাজার লিটার ডিজেল নিয়ে নাটোর ডিপোতে তেলবাহী ওয়াগন এসেছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর