Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১২:০৪

নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি।

নীলফামারী: নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের হলরুমে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অস্থায়ী পরিষদের প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন উপদেষ্টা মো. নজমুল ইসলাম, আকতারুল আলম রাজু, অরবিন্দ কুমার বর্ধন, প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা প্রকৌশলী এস. এম. সফিকুল আলম ডাবলু, সাবেক সভাপতি তাহমিন হক ববি, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক নূর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন।

বিজ্ঞাপন

এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অস্থায়ী পরিষদ ও বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত ৬ এপ্রিল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে জেলায় প্রথমবারের মতো সভাপতি পদে সমান ভোট পেয়ে হাসান রাব্বী প্রধান (আরটিভি) ও এ. বি. এম. মঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) নির্বাচিত হন। তারা পর্যায়ক্রমে এক বছর করে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ) নির্বাচিত হন।

শপথ নিচ্ছেন নতুন নির্বাচিতরা।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক), মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ); যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল), আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪); দপ্তর সম্পাদক এম. আর. চৌধুরী রাজু (ডেইলি সান); অর্থ সম্পাদক এম. আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাঈম শাহ (কালের কণ্ঠ); ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন (খোলা কাগজ)।

নির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিতরা হলেন- মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), বি. এম. খাজা নেওয়াজ (আমার বার্তা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব) ও আলী সাদ্দাম (সিএন বাংলা)।

কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের মধ্যে ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুই পদে সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর