Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৩:৩০

নিহত ব্যবসায়ী আবু তাহের জাহাঙ্গীর।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় আবু তাহের জাহাঙ্গীর (৪৯) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের জাহাঙ্গীর একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারের চা দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভী বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। যাত্রা পথে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়। ওই সময় ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর