Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুর-৩ আসনে উপনির্বাচন: জামায়াত প্রার্থীর ভোট বর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৬:৫০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৪

জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান।

ঢাকা: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের বিপরীতে ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

বিজ্ঞাপন

যদিও নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছিলেন, তবে এর মধ্যেই অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর