Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ে নৌকাডুবির ২ দিন পর মিলল ২ জেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ০০:০৪

খুলনায় ঝড়ে নৌকাডুবির ২ দিন পর মিলল ২ জেলের মরদেহ। ফাইল ছবি

খুলনা: জেলার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজের দু’দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেলেরা হলেন- উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মণ্ডল (৪২)।

খোঁজ নিয়ে জানা গেছে, ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ-পুলিশ টানা দুই দিন ধরে আড়পাঙ্গাশিয়া নদীতে নদীতে তল্লাশি চালানোর পর নিখোঁজ জেলে উপেন মৃধার মরদেহ নদীর তীরে ভেসে ওঠে। অপর জেলে মুকেন্দ মণ্ডলের মরদেহ একই নদীর ত্রিমোহনায় ভেসে ওঠে।

আংটিয়ারা নৌ-পুলিশের (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘নিহত উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডল নিখোঁজ হন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

জাতীয় সংসদে ৩১ বিল পাস
৯ এপ্রিল ২০২৬ ২৩:১০

আরো

সম্পর্কিত খবর