Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহতদের স্মরণে দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৯:১৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:৩০

নিহতদের স্মরণে দোয়া

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবিতে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ৩ নম্বর ফেরিঘাট এলাকার গোয়ালন্দ কৃষক‌দলের সহসভাপ‌তি ছালাম মোল্লা ও এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা মনির বলেন, ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা চাই এমন ঘটনা যেন আর না ঘটে।

বিজ্ঞাপন

গোয়ালন্দ কৃষক দলের সহ-সভাপতি সালাম মোল্লা বলেন, গত ২৫ মার্চ এই ফেরি ঘাটে সৌহার্দ্য নামের একটি বাস পন্টুন থেকে পড়ে যায়। এই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের স্মরণে এখানে দোয়া মোনাজাতের করা হয়েছে। আল্লাহ যেন তাদের বেহেশতের নসিব করে।

দোয়া মোনাজাত করেন দৌলতদিয়া খাজা বাবা ফরিদপুরী মসজিদের ইমামআব্দুল সালাম জিহাদী।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিকেল সাড়ে ৫ টার দি‌কে ঢাকাগামী সৌহার্দ্য প‌রিবহনের এক‌টি বাস দৌলত‌দিয়া ৩ নম্বর ফে‌রি ঘাট দিয়ে ফে‌রিতে উঠার সময় নিয়ন্ত্রণ হা‌রিয়ে নদীতে পরে ডুবে যায়। এ ঘটনায় নারী-‌শিশু ও গা‌ড়ির চালকসহ ২৬ জনের মরহেদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর