Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সুন্দরবনে বন্দুক ও কার্তুজ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২১:৫৮

উদ্ধার হওয়া অস্ত্র।

সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা অংশে অভিযান চালিয়ে তিনটি একনলা বন্দুক ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (১০ এপ্রিল) কোবাদক স্টেশনাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (রেঞ্জ কর্মকর্তা) মশিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলে ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ. জেড. এম. হাসানুর রহমানের নির্দেশনায় এ কার্যক্রম চালানো হয়।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের বাইনতলা নামক জায়গায় ৭-৮ জন দুষ্কৃতকারী অবস্থান করছে। ডাকাত সন্দেহে আমরা তাদের ধাওয়া করি। এ সময় সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা সুন্দরবনের গহীনে আত্মগোপন করে। পরে আমরা তাদের ধরতে না পেরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করি।’

বিজ্ঞাপন

এ ঘটনায় বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ ছাড়া, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর