Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৫:২২

জব্দ হওয়া অকটেন ও সার।

কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালায়। এ সময় সোনাইছড়ি এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ৩৯৫ লিটার অকটেন জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া সার ও চার বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এসব জ্বালানি তেল ও সার সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ‘সীমান্ত এলাকায় জ্বালানি তেল মজুত, পাচার ও কালোবাজারি প্রতিরোধে বিজিবি অভিযান জোরদার করেছে। চোরাচালান প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।’

এ ছাড়া, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর