Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় হরিণ শিকারের ২৫টি ফাঁদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২০:০৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:০৯

সাতক্ষীরা: সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ২৫টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (১১ এপ্রিল) নিয়মিত টহলের সময় মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির বনকর্মীরা মন্দিরের খাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ফুট পেট্রোলিং চলাকালে বনের ভেতরে হরিণ শিকারের জন্য পাতা ২৫টি মালা ফাঁদ শনাক্ত করা হয়। পরে সেগুলো অপসারণ করা হয়।

তিনি আরও জানান, সুন্দরবনের বন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর