Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২১:২২

চট্টগ্রাম: জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।

শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (মিডিয়া) জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ডভ্যানযোগে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আনার খবর পেয়ে গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করেন। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। গ্রেফতারদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর