Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৭:৫২

আটক হওয়া তিনজন।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরুর বাজারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে মোহাম্মদ নবী (৪০) নামের এক ব্যক্তির পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এ ঘটনায় মোহাম্মদ নবীর পাশাপাশি নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহান (৪৫) নামে আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ নবী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮’র ব্লক-৩৯’র বাসিন্দা বলে জানা গেছে। অন্য দু’জন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) সাইফুল ইসলাম বলেছেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটি জব্দ করা হয়েছে এবং আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর