Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদ’ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৮:২৫

পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘জুলাই সনদ’ নিয়ে বিরোধী দল বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। সরকার এ সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (১২ এপ্রিল) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এরইমধ্যে একটি অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন, ‘জুলাই সনদে’ উল্লেখিত প্রতিটি বিষয় ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সনদের যতগুলো কথা ও অক্ষর আছে, সবই বাস্তবায়ন করা হবে’।

তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে এবং প্রায় ৫১ শতাংশ ভোটার সরাসরি সমর্থন দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের এই সমর্থনকে ভিত্তি করে সরকার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছে।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, জিপি আব্দুল বারি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর