Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববর্ষে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ২০:২৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২০:৩১

ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল সাদাদ আহমেদ নামে এক স্কুলছাত্র। ছবি: সংগৃহীত

গাইবান্ধা: নববর্ষ উপলক্ষ্যে বেড়ানোর সময় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল সাদাদ আহমেদ নামে এক স্কুলছাত্র। চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রিজের মিনি জাফলং নামে স্থান থেকে সাদাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদাদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে।

সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থাকতো। সাদাদ এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল ।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখের বিকেলে ঘাঘট নদীর মিনি জাফলংয়ে চার বন্ধু ঘুরতে যায়। এ সময় সাদাদ নামে এক শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও সে ভেসে ওঠে না। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা রংপুর থেকে ডুবুরি দলের সদস্যদের নিয়ে আসেন । সেই ডুবুরি দলের সদস্যরা বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ভেড়ামারা ব্রিজসংলগ্ন ঘাঘট নদী থেকে সাদাদের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সাদাদের বন্ধু রিয়াদ বলেন, ‘আমরা চার বন্ধু পহেলা বৈশাখ উপলক্ষ্যে বেড়াতে বের হই। হঠাৎ করে সাদাদ গোসল করার জন্য একাই নদীতে নামে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। অনেক ডাকাডাকি করে পাওয়া না গেলে স্থানীয়া নদীতে নেমে খুঁজতে থাকে। পরে ডুবুরি দল নিখোঁজের চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।

রংপুর ডুবুরি ইউনিট লিডার আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর